===================
নার্গিসের দাঁতে বড়ো ধার
খায় কষে পাঁজরের হাড়,
আর খায় কলিজার খুন-
তবুও ক্ষুধার শেষ নেই তার !
-
সাগর হেলাল
২০.০৪.২০২২
===================
নার্গিসের দাঁতে বড়ো ধার
খায় কষে পাঁজরের হাড়,
আর খায় কলিজার খুন-
তবুও ক্ষুধার শেষ নেই তার !
-
সাগর হেলাল
২০.০৪.২০২২
===============
রাত্রি হলো সেবার জন্য
কেনো তবে চিন্তা অন্য,
বেদী-মূলের যত্নে আসো-
করো তাকে স্বর্গ গণ্য।
===============
সাগর হেলাল
১৫.০৪.২০২২
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
মানুষ একটা দুইমুখো সাপ
এক মুখে নেকী এক মুখে পাপ,
দুই মুখ যার পাপেতে ডোবা-
সেতো শয়তানের বাপেরও বাপ।
-
সাগর হেলাল
তোমার দক্ষিণা হাত-
বুঝিনি এতো বজ্জাত !
বিষাদে নিখাদে
খোঁজো বাজিমাৎ ?
-
সাগর হেলাল
==========
কই গেলিরে নার্গিস
ভুল বুঝিস না হার গিজ
সেবার কাজে মন দে-
ঢের হলো প্রোপার্টিজ।
-
সাগর হেলাল
৭.৪.২২
===========
তোমার আকাশ কাঁদে
মন ভাঙার অপরাধে,
খুব তো বলেছিলে-
প্রেমিকায় চুলও বাঁধে।
-
সাগর হেলাল
৬.৪.২২
---------------
আল্লা’র নামটি স্মরণ করে
বসে আছি ধুতি ধরে,
ধুতি আমায় করবে পাড়
থাকবো বেঁচে ধুতির জোরে।
-
সাগর হেলাল
৬.৪.২২
========
পান খাবো না খাবো বোঁটা
লোকে যতোই দিক না খোঁটা,
বিয়ে বাড়ি কিসের আড়ি-
চলো শিখি হলুদ কোটা।
-
সাগর হেলাল
৫.৪.২২
==========
আঁচলে তোমার মনোহর ফুল
অবাক হৃদয় তাহাতে ব্যাকুল,
চাঁদ জাগা রাত, ফুল ফোটা ভোর-
সবই হয়েছে তোমার চক্ষুশূল।
-
সাগর হেলাল
৫.৪.২২
***************
ঘুমায় শহরের কোতয়াল
চোরের কোমরে তরোয়াল;
আগে ঠ্যাক, পরে হ্যাক-
এইতো আজকের সুরত হাল !
-
সাগর হেলাল
৫.৪.২২
==============
ভালোবাসার আরেকটি নাম ঠকা
লাগেই ভালো মিষ্টি মধুর বকা
ঝামটা দিলে হয়তো কাঁপে বুক-
সব ভুলে যাই বলে যখন সখা।
-
সাগর হেলাল
৫.৪.২২
নার্গিসে- সব মন খারাপের দাওয়া
যাক না ঘুরে পুবের দেশের হাওয়া,
দিগন্তে আজ চলছে ডুবে যাওয়া
জানি নাতো কি ফল যাবে পাওয়া !
-
সাগর হেলাল
৫.৪.২২
==========
গুরু বলে আমি নাকি দুধ খাওয়া শিষ্য,
চোখ বুঁজে ফুঁক দিলে হবো যে অদৃশ্য।
সেই থেকে গুরু সেবা করে যাই জিদ্দে,
শিখে নিতে হবে ভাই গুরু মারা বিদ্যে।
-
সাগর হেলাল
৫.৪.২২
ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে। যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা বলছে সে দেশের সামাজ...